ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুম, জাল টাকা শনাক্তকরণ মেশিন, ড্রোন নজরদারি ও রোবাস্ট পেট্রোলিং জোরদার টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

কচুয়ায় ইদের আনন্দ কেড়ে নিল আগুন: নিঃস্ব ৮ ব্যবসায়ী

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক সেই মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন বাগেরহাটের কচুয়া উপজেলার ৮ জন ব্যবসায়ী। ইদের বাড়তি বেচাকেনা শেষে ধার-দেনা শোধ করে পরিবারের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন তারা দেখছিলেন, তা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার (২০ মার্চ) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ব্যবসায়ীরা সবাই নিজ নিজ বাড়িতে ঘুমে ছিলেন। হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে যায় পাইকারি মুদি দোকান, সার ও কীটনাশকের দোকান, লন্ড্রি, মোবাইল রিচার্জের দোকান এবং চায়ের দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে প্রতিটি দোকানে অতিরিক্ত মালামাল তোলা হয়েছিল। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে। অনেকেই ঋণ ও ধার করে ব্যবসার পুঁজি বাড়িয়েছিলেন। এখন সব হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। কেউ কান্নায় ভেঙে পড়েছেন, আবার কেউ নির্বাক হয়ে ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছেন।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রতিনিধিরা। জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শেখ জাকির হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এবং উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

সব হারিয়ে এখন মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন এসব ব্যবসায়ী পরিবার।

জনপ্রিয়

বাগেরহাটে দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

কচুয়ায় ইদের আনন্দ কেড়ে নিল আগুন: নিঃস্ব ৮ ব্যবসায়ী

আপডেট : ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬