ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

কানাডায় বাংলাদেশ হাইকমিশনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

এরপর হাইকমিশনার ও হাইকমিশনের অন্যান্য সদস্যবৃন্দের অংশগ্রহণে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

হাইকমিশনের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং কানাডাস্থ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে।

হাইকমিশনার তার বক্তব্যে ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ৭১–এর মহান স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার রক্ষা কেবল একটি সাংস্কৃতিক দাবি ছিল না, বরং এটি ছিল একটি রাজনৈতিক জাগরণের সূচনা, যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।

ইউনেস্কো কর্তৃক এই দিনের স্বীকৃতি প্রমাণ করে যে ভাষার অধিকার একটি মৌলিক মানবাধিকার। হাইকমিশনার আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা জাতির অবিচ্ছেদ্য অংশ, তাঁরা বিদেশের মাটিতে দেশিয় ঐতিহ্য লালন এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে শেকড়ের সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

কানাডায় বাংলাদেশ হাইকমিশনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬