ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ১১ কেজি গাঁজা ছিল। আনোয়ার হোসেন নামের ওই মাদক ব্যবসায়ী কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এই গাঁজা বহন করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক এই মাদক ব্যবসায়ীকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, মূলত কুমিল্লা-ব্রাক্ষ্মনবাড়িয়া সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে। পরবর্তীতে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে। এই মাদক ব্যবসায়ী এই চক্রের সদস্য। তার সাথে অন্য যারা জড়িত আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাগেরহাটে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬