ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সেন্টমার্টিন উপকূলে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা ব্যর্থ, নৌবাহিনীর হাতে আটক ২৭৩ জন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সাগরপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় তাদের আটক করা হয়।

রোববার (৪ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে নৌবাহিনীর টহলরত একটি জাহাজ সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নৌযানটিতে থাকা বিপুল সংখ্যক যাত্রীকে আটক করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সহায়তায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া গমনের চেষ্টা করছিলেন। নৌযানটি মানব পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করে জানায়, আটককৃতদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নৌবাহিনী আরও জানায়, দেশের সমুদ্রসীমায় মানব পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সেন্টমার্টিন উপকূলে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা ব্যর্থ, নৌবাহিনীর হাতে আটক ২৭৩ জন

আপডেট : ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬