ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

টেকনাফে ২ বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের কার্যক্রম চলছিল।

তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল কেএ–৯ ইউনিটসহ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাফ নদীর তীরবর্তী কেওরাবাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নদীপথে এসে একটি বসতবাড়িতে প্রবেশ করতে দেখা যায়। বাড়িটি ঘেরাও করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পেছনের গোপন পথ দিয়ে পালিয়ে যায়।

পরে কেএ–৯ ইউনিটের সহায়তায় বাড়িটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপসহ মাদক লেনদেনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মাধ্যমে দুইজন পলাতক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

উদ্ধারকৃত মাদক ও আলামত আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। পলাতক মাদককারবারীদের গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

টেকনাফে ২ বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

আপডেট : ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫