ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে র‌্যাবের ঝটিকা অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র‌্যাব-১৫। টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সন্ত্রাসবাদ দমন ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কামাল হেসেন (পিতা—মৃত সিরাজ মিয়া) এর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আসাদ উল্লাহর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের দেখানো মতে বাসার ড্রইংরুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের অভিযানে ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আসাদ উল্লাহ (৪৬), পিতা—মকবুল আহমেদ, স্থায়ী ঠিকানা পদুয়া, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম এবং জালাল আহমেদ (৬৫), পিতা—মৃত মো. বশরু, স্থায়ী ঠিকানা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। উভয়ের বর্তমান ঠিকানা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে র‌্যাবের ঝটিকা অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫