ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

ফরিদগঞ্জে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টায় দুই নারী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পারুল বেগম জানান, তিনি ও তার স্বামী দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ কলাবাগান এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বের হন। পরে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে হঠাৎ দুই নারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি ‘চোর, চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ওই দুই নারীকে আটক করেন। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পারুল বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটককৃত দুই নারী হলেন— টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর এলাকার খালেক বেপারীর মেয়ে শুভা আক্তার (১৯) এবং একই এলাকার রফিকুল ইসলাম বেপারীর স্ত্রী মৌসুমী বেগম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের গাছতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তারা বিভিন্ন উপজেলা এলাকায় ঘুরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

ফরিদগঞ্জে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টায় দুই নারী আটক

আপডেট : ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫