ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

গহিন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান: ৩ পাচারকারী আটক, নারী–শিশুসহ ৭ জন উদ্ধার

কক্সবাজার টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র ও পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি মানব পাচার চক্র সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তিকে পাহাড়ি এলাকায় গোপন আস্তানায় আটকে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় থাকা ৭ জনকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আরেকটি গোপন আস্তানা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের পাচারের পরিকল্পনা করছিল চক্রটি। পাচারের আগে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হতো।

উদ্ধারকৃত ব্যক্তি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

গহিন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান: ৩ পাচারকারী আটক, নারী–শিশুসহ ৭ জন উদ্ধার

আপডেট : ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫