ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

আইনজীবী শিশির মনির | ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম, এবং ইসলাম ধর্মের রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসীরা মনে করেন আল্লাহ নিরাকার, এবং তাঁর সন্তুষ্টির জন্য রোজা পালন করা হয়—যার প্রতিদানও আল্লাহ নিজেই দেবেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ধারণ করে পূজা করলেও রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিম জনগোষ্ঠীর জন্য অগ্রহণযোগ্য এবং এটি উদ্বেগ–উৎকণ্ঠা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বাদীপক্ষ অভিযোগ করেন, শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএন–এ প্রচারিত এক ভিডিওতে “রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ” বলে মন্তব্য করেছেন, যা বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেছে। অভিযোগে আরও বলা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ জনগণের মধ্যে অশান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

আপডেট : ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫