ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজার টেকনাফের শাপলাপুর বাজার থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড এবং সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক আসামি মো. সাইফুল ইসলাম (৩০)–কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে আটক করে।

র‌্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস ও মাদক নির্মূলে বাহিনীটি বিশেষ তৎপরতা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ মামলার দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের ধরতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামকে অবশেষে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে। তার পিতা হাফেজ নুরুল ইসলাম ও মাতা ফরিদা ইয়াসমিন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫