ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

নিম্ন আদালতে অবকাশ শুরু

সংগৃহীত ছবি

সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ আদালত সহ অধীনস্থ সব আদালতে বার্ষিক অবকাশ শুরু হয়েছে। তবে এ ছুটির আওতার বাইরে থাকবে সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে নিম্ম আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আদালতের সংশ্লিষ্ট কিছু বেঞ্চের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মাদ কামরুল হাসান খানকে জরুরি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ০৮, ০৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

এছাড়া, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ০৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর অবকাশকালীন জরুরি মামলা নিষ্পত্তি করবেন। তবে এবারও দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতের কার্যক্রম বন্ধ থাকিবে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

নিম্ন আদালতে অবকাশ শুরু

আপডেট : ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫