মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত | সংগৃহীত ছবি
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, একটি প্রাইভেট কার নিয়ে ‘অবৈধভাবে ভারতে যাওয়ার সময়’ স্থানীয়রা তাদের আটক করে থানায় দেয়।
একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি অন্যদিকে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
ধোবাউড়া থানার ওসি মো. চাঁন মিয়া বলছেন, সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে ‘এলাকাবাসী’। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়।
আটক বাকি দুজন হলেন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকারের চালক সেলিম।

সংবাদ360 প্রতিবেদক 



















