খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম- রাজন (২৮) ও আতিক (২৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ রোববার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও নিশ্চত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রোববার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা প্রতিনিধিঃ 



















