ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি

টেকনাফে দমদমিয়া বিজিবির তল্লাশিতে চোলাই মদসহ আটক-১

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযানে দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজারগামী ‘পায়রা সার্ভিস’ বাস (জ-১১-০২০৪) তল্লাশির সময় বিজিবির K-9 ডগ স্কোয়াডের সদস্য ‘মেঘলা’ বাসের বক্সে রাখা শুকরের মাংস ভর্তি একটি প্লাস্টিকের বালতিতে মাদকের উপস্থিতির সংকেত দেয়।

পরে মাংসের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় নুনু মারমা (৬০) নামের এক যাত্রীকে আটক করে বিজিবি। তার কাছ থেকে ১৯ কেজি শুকরের মাংসও জব্দ করা হয়েছে, যা দিয়ে তিনি মাদকের গন্ধ আড়াল করার চেষ্টা করেছিলেন।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মানব ও মাদক পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

টেকনাফে দমদমিয়া বিজিবির তল্লাশিতে চোলাই মদসহ আটক-১

আপডেট : ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫