ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা মো. শামীম (২০), পিতা-আব্দুল আজিজ, মাতা—শমীমা আক্তারকে আটক করা হয়।

ফাঁড়ির সদস্যরা তার মুরগির খামারের উত্তর–পূর্ব কোণে লুকানো একটি প্লাস্টিকের বস্তা থেকে কসটেপ মোড়ানো পাঁচটি কাট উদ্ধার করেন। প্রতিটি কাটে ছিল ৫০টি নীল জিপার পলিপ্যাক; এবং প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা। সর্বমোট উদ্ধার হয় ৫০,০০০ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু হয়েছে (এফআইআর নং–৮৪; তারিখ ২৪ নভেম্বর ২০২৫; জি আর নং–৮৫৩)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নূর বলেন,“মাদকের প্রবাহ রোধে পুলিশ মাঠে আছে। সীমান্তঘেঁষা এলাকায় যে কোনো ঝুঁকি নিয়েও আমরা অভিযান চালাচ্ছি। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল অবস্থান থেকে আমরা এক বিন্দুও সরে যাব না।”

জনপ্রিয়

সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫