ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে ১৬ ঘন্টার অভিযানে ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

টেকনাফের নাফ নদী ও জালিয়ারদ্বীপজুড়ে ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে ৯৪ হাজার ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। একইদিন রাতে পৃথক তল্লাশিতে মোটরসাইকেলসহ আরও একজন ইয়াবা বহনকারীকে আটক করা হয়। মোট চারজন ধৃত এবং তিনজন পলাতক—মোট সাতজনকে চিহ্নিত করেছে বিজিবি।

বিজিবির তথ্যমতে শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে নদী পথে আসা দুই মিয়ানমার নাগরিককে শনাক্ত করে অভিযান শুরু হয়। ঘটনাস্থল জালিয়ারদ্বীপের মধ্য নদী থেকে প্রথমে ধরা পড়ে মো. ইব্রাহিম (১৮)। এরপর চিরুনি তল্লাশিতে আটক হয় পলাতক পাচারকারী মো. জুনায়েদ (১৫) এবং স্থানীয় সহযোগী আব্দুর রাজ্জাক (২০)। তাদের দখল ও তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মোট ৯৪,০০০ ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় পলাতক রয়েছে আরও দুইজন—মোহাম্মদ জয়নাল (৩০) ও মোহাম্মদ রফিক (২৫)। দু’জনই টেকনাফের কেরানতলী এলাকার বাসিন্দা।

অপরদিকে, একইদিন রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভের হাবিরছড়া ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশিতে মোটরসাইকেলের ভেতর লুকানো ১২০ পিস ইয়াবাসহ আটক হয় মো. আরিফ (২৫)। তার সহযোগী মো. ইউসুফ (২০) পলাতক রয়েছে।

সব মিলিয়ে ধৃত ৪ জন, পলাতক ৩ জন—মোট ৭ জনকে চিহ্নিত করেছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও অপরাধ দমনে বিজিবির নজরদারি, প্রযুক্তি ও পেশাদারিত্ব আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

সরকারি দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান মাসুদ

টেকনাফে ১৬ ঘন্টার অভিযানে ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

আপডেট : ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫