ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

রঙ্গিখালীতে দখলদারদের হাত থেকে খাল উদ্ধার টেকনাফে এসিল্যান্ডের কঠোর অভিযান

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী রাস্তায় দখল ও ভরাট হয়ে যাওয়া খাল অবশেষে দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানকালে হ্নীলা রঙ্গিখালী রাস্তার মাথায় এইচকে আনোয়ারের প্রজেক্টের সামনে খালের ওপর অবৈধভাবে তৈরি বাঁধ অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র খালটি দখল করে ভরাট করে লবণের মাঠ তৈরি করে রেখেছিল। এর ফলে এলাকাজুড়ে পানি নিষ্কাশনে স্থায়ী সমস্যা ও জলাবদ্ধতা দেখা দেয়, যা স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল।

স্থানীয়দের অভিযোগ, শুধু বাঁধ অপসারণ করলেই হবে না; দখলকৃত খালের পুরো জমি পুনরুদ্ধার করে খালটিকে আগের মতো প্রশস্ত ও গভীর করতে হবে। তাহলেই টেকনাফের দক্ষিণাঞ্চলের পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষি জমিও রক্ষা পাবে।

অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড রাকিব হাসান চৌধুরী বলেন, “সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই দখলদারদের ছাড় দেওয়া হবে না।”

প্রশাসনের সূত্রে জানা গেছে, টেকনাফের অন্যান্য খাল, বিল ও সরকারি জায়গায়ও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

টেকনাফবাসীর আশা—এই উদ্যোগের মাধ্যমে বহু বছরের জলাবদ্ধতা ও দখলের অভিশাপ থেকে মুক্তি মিলবে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

রঙ্গিখালীতে দখলদারদের হাত থেকে খাল উদ্ধার টেকনাফে এসিল্যান্ডের কঠোর অভিযান

আপডেট : ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫