ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে হোয়াইক্যং পুলিশ

কক্সবাজারের টেকনাফে ছিনতাইকারীসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা।

জানা গেছে, শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ২০ মিনিটে থাইংখালী থেকে হোয়াইক্যংগামী এক দম্পতি সিএনজিতে ওঠেন। পথিমধ্যে চালক ও সহযাত্রী মিলে তাদের স্বর্ণের কানের দুল, নাকফুল ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি আটক করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন— নুরুল কবির (৪৫), রোহিঙ্গা, পিতা মৃত আহাম্মদ, সাং— কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-সি, এমআরসি-৪৩২১৪। মো. আনোয়ার (৩৫), পিতা আলীম উদ্দিন, সাং— পশ্চিম পাড়া, লম্বাশিয়া, ৯নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, উখিয়া।

তল্লাশিতে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ১ জোড়া কানের দুল, ১টি নাকফুল ও নগদ ৫০০০ টাকা। ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে টেকনাফ থানায় মামলা নং-৩২, তারিখ-১০ নভেম্বর ২০২৫ দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে হোয়াইক্যং পুলিশ

আপডেট : ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫