ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে বিজিবির দ্বিমুখী অভিযান : চোলাই মদ ও ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযানে চোলাই মদ ও বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (৫ নভেম্বর) সকালে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যদের এই অভিযানে মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেলা আনুমানিক ১১টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামায় বিজিবি সদস্যরা। তল্লাশির সময় কুকুর ‘মেঘলা’ এক যাত্রীর সীটের নিচে মদের গন্ধ শনাক্ত করে। পরে সেখান থেকে পানির বোতলে ভরা ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এই ঘটনায় টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদ ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহমানের ছেলে মো. নজুরল ইসলামকে আটক করা হয়।

এর কিছু সময় পর, চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে ‘মেঘলা’র সহায়তায় ইজি বাইকের সীটের নিচে বিশেষভাবে লুকানো ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক চালক হচ্ছেন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ৭ নম্বর ওয়ার্ডের ইমান হোসেনের ছেলে মো. জসিম (১৮)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা মদ ও ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে বিজিবির দ্বিমুখী অভিযান : চোলাই মদ ও ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫