ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টেকনাফের গহিন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার, আটক ২ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে মানব পাচারের আরেক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচন করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। গহিন পাহাড়ে গোপন অভিযান চালিয়ে নারী-শিশুসহ ২৫ ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, সম্প্রতি গ্রেফতার হওয়া পাচারকারীদের জিজ্ঞাসাবাদে তথ্য মেলে যে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জিম্মি করে রাখা হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ২৫ ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষদের টেকনাফে নিয়ে আসে। পরে সুযোগ বুঝে সাগরপথে তাদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক দুই পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া নারী-শিশুদেরও প্রয়োজনীয় সহায়তা ও নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সাগরপথে মানব পাচারের এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফের গহিন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার, আটক ২ পাচারকারী

আপডেট : ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫