ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টেকনাফে চোলাই মদসহ বিজিবির চেকপোস্টে আটক – ১

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্য ‘মেঘলা’-এর তৎপরতায় ইজি বাইকে করে পাচার হওয়া দেশীয় চোলাই মদের একটি বড় চালান জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়। বিজিবির সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামালে ‘মেঘলা’ তল্লাশির সময় সন্দেহজনক সংকেত দেয়। পরে ইজি বাইকের সিটের নিচে গোপন কুঠুরিতে ১৪টি পানির বোতলে ভরা ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক মো. আব্দুর রহিম (৩০) কে আটক করা হয়েছে। তাঁর বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডিল এলাকায়। উদ্ধার করা মদ, ইজি বাইক ও একটি বাটন ফোনসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “চোরাচালানকারীরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। বিজিবিও প্রযুক্তি ও বিশেষায়িত দলের সমন্বয়ে সীমান্ত সুরক্ষায় সর্বদা প্রস্তুত।”

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফে চোলাই মদসহ বিজিবির চেকপোস্টে আটক – ১

আপডেট : ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫