ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হত্যা মামলার আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় পহলান (১৭) হত্যাকাণ্ডের অন্যতম আসামিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকা থেকে গ্রেফতার করে।

র‌্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হৃদয় পহলান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি প্রতিদিনের মতো গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি সর্বশেষ মোবাইলে তার বাবার সঙ্গে কথা বলে জানান যে, তিনি মঠবাড়িয়া স্ট্যান্ডে আছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সেদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি। পরদিন অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হৃদয়ের পিতা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর এলাকাবাসীর কাছ থেকে খবর পান-মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদরে মোড়ানো ও প্লাস্টিকের বস্তাবন্দি একটি লাশ পাওয়া গেছে। ভিকটিমের পিতা সেখানে গিয়ে লাশটি তার ছেলে হৃদয় পহলানের বলে শনাক্ত করেন। সুরতহাল রিপোর্টে দেখা যায়, হৃদয়ের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর নিহতের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি র‌্যাবের নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তে হত্যাকাণ্ডে রিয়াদ হাওলাদার (পিতা: এমাদুল হাওলাদার, গ্রাম: হারজি নলবুনিয়া, উপজেলা: মঠবাড়িয়া) নামের এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা সদর উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর রিয়াদ হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হত্যা মামলার আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫