ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আবুল কালাম আজাদ (৭৫) উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে।

জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথমসারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন।

এদিন দুপুরে আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্সের নবায়নের জন্য থানায় আসেন। এ সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা খোঁজ পেয়ে থানায় এসে শনাক্ত করে ওসিকে বিষয়টি অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, জামায়াত শিবিরের নেতারা এসে অভিযোগ করলে তাকে গ্রেফতার করে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ গ্রেফতার

আপডেট : ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫