ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও মদসহ দুইজন আটক

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে দৃঢ় অবস্থান ধরে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে দিনভর বিশেষ তল্লাশি অভিযানে মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। একই সঙ্গে ক্যাম্পের বাইরে অবাধে চলাচলের দায়ে ১০৭ জন এফডিএমএন সদস্যকে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বিজিবির কঠোর নজরদারিতে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার এবং মাদকবিরোধী অভিযান আরও গতিশীল করা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে বেলা দেড়টায় টেকনাফগামী “পালকি পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসে নিয়মিত তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় যাত্রীর অস্বাভাবিক আচরণ সন্দেহজনক মনে হলে বিস্তারিত তল্লাশিতে তার সিটের নিচে লুকানো অবস্থায় ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শামসু আলম (৪৪), পিতা মৃত দুদু মিয়া, গ্রাম নাইটংপাড়া, টেকনাফ সদর, কক্সবাজার।

দিনের দ্বিতীয় অভিযানে বিকেল ৬টার দিকে লেদা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশির সময় বিজিবির কে-নাইন ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও যানবাহনে মাদক থাকার ইঙ্গিত দেয়। এরপর বিস্তারিত তল্লাশিতে যাত্রীর পরিধেয় পোশাকের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ওই পাচারকারীর নাম মো. ওলি (৩৬), পিতা মৃত হাবিবুর রহমান, গ্রাম জালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার।

একই দিন চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ হিসেবে ১০৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে ক্যাম্পের বাইরে অবাধ চলাচলের দায়ে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২৮ জন ও শিশু ১৮ জন। পরিচয় যাচাই শেষে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মাঝিদের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, ধৃত দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, মানব ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। কে-নাইন ডগ মেঘলা আমাদের অভিযানে নতুন গতি ও দক্ষতা যোগ করেছে। আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি— টেকনাফের জনগণকে নিরাপদ রাখতে বিজিবির অভিযান চলমান থাকবে।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও মদসহ দুইজন আটক

আপডেট : ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫