ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে রাতের অন্ধকারে  ইয়াবার বিশাল চালান উদ্ধার, পাচারচক্রের হোতা শনাক্ত

সীমান্তজুড়ে মাদকের আগ্রাসন ঠেকাতে দিনরাত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই অভিযানের ধারাবাহিকতায় আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে নাজিরপাড়া সীমান্তের ‘সাইফুলের ঘের’ এলাকায় চৌকস অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে তারা।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে ইয়াবার বিশাল চালান নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক রাত ২টার দিকে পাচারকারীদের গতিবিধি শনাক্ত করে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে পানিতে সাঁতরে পালিয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ সময় তল্লাশিতে উদ্ধার হয় বিশেষভাবে মোড়ানো ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের প্যাকেটজাতকরণের ধরন এবং কোড দেখে এটি আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের অংশ বলে নিশ্চিত হয়েছে বিজিবি।

অভিযানে জড়িত পাচারচক্রের স্থানীয় হোতা হিসেবে জয়নাল আবেদীন (৩৩), পিতা ইমান হোসেন, গ্রাম খানকার ডেইল, ওয়ার্ড ৯, টেকনাফ পৌরসভা–এর নাম পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। মাদকের ভয়াল থাবা থেকে জাতিকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই অভিযান বিজিবির অটুট মনোবল, নিখুঁত গোয়েন্দা দক্ষতা এবং সীমান্তে রাষ্ট্রীয় কর্তব্যের প্রতি অবিচল দায়িত্ববোধের আরেক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে রাতের অন্ধকারে  ইয়াবার বিশাল চালান উদ্ধার, পাচারচক্রের হোতা শনাক্ত

আপডেট : ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫