ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানব পাচারকারী আটক এবং নারী ও শিশুসহ পাচারের শিকার ৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছিল।

এ তথ্যের ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) মধ্যরাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল হাবিরছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ জন নারী ও ১ জন শিশুকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এক মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্ট গার্ড জানায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রলুব্ধ করেছিল। পরবর্তীতে তাদের গহীন পাহাড়ে বন্দি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় এবং মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।

উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক মানব পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বিএন জানান,“মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো মানবপাচার চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার

আপডেট : ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫