ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

বিজিবির অভিযানে চোলাই মদসহ দুই পাচারকারী আটক

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’র তৎপরতায় দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযানে হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজি বাইক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে মাদক শনাক্তকরণে প্রশিক্ষিত ডগ ‘মেঘলা’ বাইকের যাত্রী ও গাড়ির সীটের নিচে লুকানো মাদকদ্রব্যের ইঙ্গিত দেয়। পরে বিস্তারিত তল্লাশি চালিয়ে পানির বোতলে ভরা ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ আবুল হাশেম (৩৬) ও মোঃ কালা মিয়া (৩২) নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

আশিকুর রহমান পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

বিজিবির অভিযানে চোলাই মদসহ দুই পাচারকারী আটক

আপডেট : ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫