ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক

মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আবারও দেখাল দৃঢ় পদক্ষেপ। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একই দিনে পাহাড় ও সাগরে যুগান্তকারী দুইটি অভিযান চালিয়ে ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার ও তিন মানব পাচারকারীকে আটক করেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (২২ অক্টোবর) ভোরে রাজাছড়া পাহাড়ে সশস্ত্র পাচারকারীদের গোপন আস্তানা গুড়িয়ে জিম্মি উদ্ধারের কয়েক ঘণ্টা পর রাতেই মেরিন ড্রাইভ সৈকতের একটি পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় গভীর সাগরে পাচারের মুহূর্তে ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

অভিযানে মানব পাচারের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন—মো. সলিম (৩৫), পিতা মৃত মোজাহার মিয়া; মো. নুরুল আবছার (১৯), পিতা মজিবুর রহমান; উভয়ের ঠিকানা মহেশখালিয়া পাড়া, ৫নং ওয়ার্ড, টেকনাফ। এছাড়া মনসুর আলম (২২), পিতা করিমুল্লাহ, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পলাতক রয়েছেন—মো. মাহমুদুল হক (৩১), সৈয়দুল ইসলাম (৩৭), আজিজুল হক (৩০) ও আরও ৬–৭ জন অজ্ঞাত ব্যক্তি।

বিজিবি জানায়, অভিযানে একটি চাকু, একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,“আজকের দিনটি মানব পাচারকারী চক্রের জন্য চরম অশনি সংকেত। আমরা ভোরে পাহাড় থেকে জিম্মি উদ্ধার করেছি, রাতে সাগরে পাচার রুখেছি। টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত কোনো অপরাধীর জন্য এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়।”

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, মানব পাচার ও মাদকবিরোধী অভিযানে এই তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক

আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫