ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

বিজিবির নৌ-অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, সীমান্তে মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে রাতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল চালানো হয়। তখন মিয়ানমারের মংডু খাল দিক থেকে একটি সন্দেহজনক নৌকা বাংলাদেশের জলসীমার দিকে আসতে দেখা যায়।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে দুইটি দ্রুতগতির নৌযান নিয়ে অভিযানে যায় টহল দল। আধুনিক প্রযুক্তির সহায়তায় নৌকাটি মাঝনদীতে ঘিরে ফেলতে সক্ষম হয় তারা। পরে তল্লাশিতে নৌকার ভেতরে বিশেষভাবে লুকানো চারটি পানি নিরোধক প্যাকেট থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের সময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

আটক তিন রোহিঙ্গা হলেন—
১. আব্দুল হাফেজ (১৮), পিতা মৃত শুক্কুর, ২১ নং চাকমারকুল এফডিএমএন ক্যাম্প, ব্লক এ-৬।
২. রবি আলম (২৩), পিতা মো. নুর আলম, ১০ নং বালুখালী ক্যাম্প, ব্লক এ-৪৫।
৩. রেজু আলম (১৯), পিতা মৃত আমির হোসেন, ১৬ নং ময়নারঘোনা ক্যাম্প, ব্লক ২৪ এ/৫।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “বিজিবির আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও পেশাদারিত্বের কারণে জলসীমা ব্যবহার করে মাদক পাচার প্রতিরোধে সফলতা মিলছে। যারা এফডিএমএন পরিচয়ে ক্যাম্পের বাইরে থেকে অপরাধ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

আটক তিনজন ও জব্দ করা ইয়াবা ট্যাবলেটসহ একটি কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও মানবপাচার প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

বিজিবির নৌ-অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

আপডেট : ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫