ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ, দুই ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসি ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।

অভিযানে তপাদার মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৩৭ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় ফাহাদ মেডিকেল হল-কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর পরিচ্ছন্নতা ও পরিবেশ পরিদর্শন করে ব্যবসায়ীদের সচেতনতামূলক বার্তা প্রদান করেন অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তা।

অভিযান শেষে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন,“ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন,“নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিতে বাজারে অনিয়ম রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ, দুই ফার্মেসিকে জরিমানা

আপডেট : ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫