ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৩ অক্টোবর) সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাহমুদ ও বনি শেখ নামের দুই যুবক মহিদুলকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তারা কাঠের বাটাম দিয়ে তার মাথায় আঘাত করে, এতে মহিদুল গুরুতর জখম হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে সোমবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা হামলাকারী মাহমুদ ও বনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওইদিনই মারামারির মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোভ্যান ওভারটেক নিয়ে মহিদুলের সঙ্গে মাহমুদ ও বনির বিরোধ হয়। সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মহিদুলের মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মারামারি মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এখন নতুন করে হত্যা মামলা করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

আপডেট : ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫