ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ২৮ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–১৫)। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় এক তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাতে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকদারপাড়া এলাকায় র‌্যাব–১৫–এর সিপিসি–১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। কেউ কেউ এমনকি জায়গা কিনে বাড়ি নির্মাণেরও চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তাঁরা খুন, ছিনতাই, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পশ্চিম শিকদারপাড়ার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে একজন স্থানীয় তরুণকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশ্রয়দাতা হলেন- বোরহানউদ্দিন (১৮), পিতা রশিদ আহম্মেদ, মাতা মৃত শাহানা আক্তার। তাঁর বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ায়। বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ায় বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব–১৫ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ২৮ রোহিঙ্গা আটক

আপডেট : ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫