ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে ঢাকাগামী বাসে লুকিয়ে ইয়াবা পাচার, এক যাত্রী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ প্রশিক্ষিত কুকুর ‘বার্লিন’-এর তৎপরতায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ঢাকাগামী ইউরো কোচ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩২৪) নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ একজন যাত্রীর প্রতি বারবার সংকেত দেয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি চালিয়ে তার কাছ থেকে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটক ব্যক্তির নাম মো. সানি হোসেন (৪০)। তাঁর বাড়ি বরগুনার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা ইয়াবাসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, “দেশের সীমান্তে মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আমাদের অভিযান আরও জোরদার হবে।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে ঢাকাগামী বাসে লুকিয়ে ইয়াবা পাচার, এক যাত্রী গ্রেপ্তার

আপডেট : ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫