ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসা ১৭১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে তারা কঠোর নজরদারি চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্পের সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় চলাফেরা করছে। কেউ কেউ রাজমিস্ত্রি, জেলে, কাঠমিস্ত্রি বা যানবাহন চালকের পরিচয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। পরে তাদের পরিচয় যাচাই ও মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে রোহিঙ্গাদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে বিজিবির অভিযানে ১৭১ রোহিঙ্গা আটক

আপডেট : ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫