ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

কক্সবাজারের টেকনাফে চার বছর বয়সী এক শিশুকে হত্যা করে কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) কক্সবাজারের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং–৪–এ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তারা।

টেকনাফ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজন হলেন—ফারেজ (১৮), পিতা ফরিদ আহমদ ও মাতা জুবেদা খাতুন এবং আরফাত (১৬), পিতা জিয়াউর রহমান ও মাতা খালেদা বেগম। দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, তারা আদালতে স্বীকার করেছে—ভিকটিম হোজাইফা নুসরাত আফসি (৪)-কে কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়।

এর আগে গত ৪ অক্টোবর দুপুরে টেকনাফ থানাধীন পশ্চিম সিকদার পাড়ায় জনাব ফরিদ আহমদের ভাড়াবাসা থেকে নিখোঁজ থাকা ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন শিশুটির পিতা মামুনুর রশিদ থানায় মামলা করেন।

পরে টেকনাফ থানা পুলিশ এফআইআর নং–১৭, তারিখ ৫ অক্টোবর ২০২৫, জি আর নং–৭০৩/২৫, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করে। মামলার এজাহারনামীয় ৫ জন আসামি ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ২ জন কিশোরসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গ্রেপ্তার আসামিদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলাটির তদন্ত দ্রুতগতিতে চলছে এবং বাকি আসামিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

আপডেট : ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫