ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও আ. যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার আহম্মদ-সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও -এর অঙ্গসংগঠনের আরো ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১২ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও আ. যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার আহম্মদ, বরগুনার বেতাগী উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস, গাজীপুর মহানগরের যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের দুই নেতা মাহমুদ দেওয়ান শিপু ও জামিল হোসেন, ঢাকার উত্তর সিটির কৃষক লীগের নেতা মো. সোলেমান, দক্ষিণ সিটির স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল, টাঙ্গাইলের বাসাইল উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কাজী অলিদ ইসলাম, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা মো. সজিব খান, দারুসসালাম থানা আওয়ামী লীগ নেতা মো. আসলাম খান, কালিয়াকৈর উপজেলা যুবলীগ সভাপতি হিরু মিয়া
ডিবি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী দীর্ঘদিন ধরে গোপনে কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্কঃ 



















