ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে রোববার (৩ মে) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দুই দেশের জনগণের সাথে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার আগামীর যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উজ্জীবিত করেছে।

স্পীকার বলেন, বাংলাদেশে বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হয়েছিল। বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার এই দীর্ঘ সময়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয়। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ার সরকার ও জনগণ বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক প্রশংসা করেছে।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, পোশাক রপ্তানি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও জ্বালানি নিয়ে মতবিনিময় করেন।

স্পীকার আলজেরিয়ার সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

আপডেট : ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬