ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

বানারীপাড়ায় নদী থেকে ভাসমান শিক্ষার্থীর লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্জয় (১৪/১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ। সে উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাউলিয়া গ্রাম সংলগ্ন নদীতে স্থানীয়দের চোখে পড়ে একটি লাশ ভাসতে। পরে তারা সেটি উদ্ধার করে শনাক্ত করেন—এটি নিখোঁজ দুর্জয়ের মরদেহ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

বানারীপাড়া থানা পরিদর্শক মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যু ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এমন অকাল মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনার সৃষ্টি করেছে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

বানারীপাড়ায় নদী থেকে ভাসমান শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬