ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বরুড়া প্রেসক্লাবের মাসিক সভায় তিন সাংবাদিকের সদস্যপদ অনুমোদন

কুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রানার সঞ্চালনায় সভায় ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে তিনজন সাংবাদিককে ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হলেন দৈনিক আশ্রয় প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল, বাংলাদেশ পাবলিক টিভির স্থানীয় প্রতিনিধি এবং দৈনিক ভোরের প্রথম বাংলার সংবাদ সম্পাদক।

সভায় নবাগত সদস্য মো. মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল বলেন, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকতাকে আরও গতিশীল করা, মানবাধিকারবিষয়ক সংবাদ পরিবেশনে জোর দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন খোকন ও সলিল রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন খোকন, প্রচার সম্পাদক মো. জহির হোসেন, সদস্য মো. ওমর ফারুক মোল্লা এবং সদস্য লিটন মজুমদারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, বরুড়া উপজেলা প্রেসক্লাব সবসময় সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার পক্ষে কাজ করে আসছে। নতুন সদস্যদের যোগদানে ক্লাব আরও শক্তিশালী হবে এবং স্থানীয় জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

বরুড়া প্রেসক্লাবের মাসিক সভায় তিন সাংবাদিকের সদস্যপদ অনুমোদন

আপডেট : ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬