ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। সফর ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন।

জানা গেছে, আগামী ১৪ এপ্রিল নির্ধারিত সফরকে সামনে রেখে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল টেকনাফে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছে। এ সময় টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্ভাব্য সভাস্থল ঘুরে দেখা হয়।

পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, উপজেলা পরিষদের সি.এ ছৈয়দ হোছাইন মামুনসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সফরের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ সফরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপে টেকনাফ উপজেলার ১,৬৯৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে উখিয়া ও টেকনাফের সকল কৃষককে এই সুবিধার আওতায় আনা হবে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন

আপডেট : ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬