ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

পিরোজপুরে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের শহীদ মিনার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র মজুদদারির মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন পিরোজপুর গণউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহ-সভাপতি আফজাল হোসাইন লাভলু, জেলা মহিলা পরিষদের সভাপতি খালেদা আক্তার হেনা, রফিকুল ইসলাম পান্না, শিক্ষক নেতা স্বপন চক্রবর্তী, ক্যাব সদস্য রিয়াজুল হক রেজা ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ।

এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খেলাফত হোসেন খশরু, মুসলিম টাইমস এর জেলা প্রতিনিধি মাহামুদ হোসাইন, সাদেক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে অবিলম্বে বাজারে ভোজ্যতেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং এ সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

পিরোজপুরে ভোজ্যতেল সংকটের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬