ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বরিশালের বানারীপাড়ায় এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগ নিয়েছে উত্তরপাড় ইউনিটি। যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বুধবার (১ এপ্রিল) পৌরসভার ১নং ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৬টি স্থায়ী ডাস্টবিন।

স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও এলাকাবাসীর সহযোগিতায় নির্ধারিত গুরুত্বপূর্ণ ৬টি স্থানে এসব ডাস্টবিন বসানো হয়। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের নেতৃত্ব দেন বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাওহিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরপাড় ইউনিটির সদস্যরা—মোঃ রাব্বি সরদার, মোঃ সজিব, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান, মেহেদী মাসুদ মাসুম, নাইম মৃধাসহ আরও অনেকে।

এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মোঃ নাজমুল হাসান জুয়েল বলেন,“জনস্বাস্থ্য রক্ষা ও রোগজীবাণু থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ এবং আমাদের ঈমানী দায়িত্ব।”

প্রাথমিকভাবে ১নং ওয়ার্ড সংলগ্ন মহিষাপোতা এলাকার একটি অংশে এই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এলাকাবাসীর সহযোগিতায় এমন জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে উত্তরপাড় ইউনিটি।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

আপডেট : ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬