ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ফুলেল শুভেচ্ছায় গৃহায়নমন্ত্রীকে বরণ করলেন চান্দিনার সাবেক মেয়র আলমগীর খান

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান। সম্প্রতি মন্ত্রীর নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চান্দিনা পৌর কাউন্সিলর মোঃ শহিদুজ্জামান সরকার।
ফুলের তোড়া হাতে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন —”একটি ফুল যেমন তার সৌরভে চারপাশ মাতিয়ে রাখে, মাননীয় মন্ত্রী মহোদয়ও তেমনি তাঁর নিষ্ঠা ও সততার সুবাস ছড়িয়ে প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের আলো পৌঁছে দেবেন — এটাই চান্দিনাবাসীর প্রাণের প্রত্যাশা।”

সাক্ষাৎকালে সাবেক মেয়র চান্দিনা পৌরসভার রাস্তাঘাট সংস্কার, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সাবেক কাউন্সিলর মোঃ শহিদুজ্জামান সরকার স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আবেদন জানান।

গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের সুমন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের স্বাগত জানান এবং চান্দিনার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেতাদের এই সেতুবন্ধন চান্দিনার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

ফুলেল শুভেচ্ছায় গৃহায়নমন্ত্রীকে বরণ করলেন চান্দিনার সাবেক মেয়র আলমগীর খান

আপডেট : ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬