ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

পিরোজপুরে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনি জনসভায় জনসমাগম

পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনি জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

এদিন দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আমার সন্তানের মাথায় হাত রেখে শপথ করছি-আমি ও আমার পরিবার কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হব না। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, কোনো অভিমান করে ঘরে বসে থাকবেন না। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। হিন্দু-মুসলমান মিলেমিশে আমরা একটি নতুন সমাজ গড়তে চাই। নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে পিরোজপুর-১ আসনে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পচা নদী ও বলেশ্বর নদীর তীরে অর্থনৈতিক জোন বা ইপিজেড নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

পিরোজপুরে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনি জনসভায় জনসমাগম

আপডেট : ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬