ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

মোরেলগঞ্জে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির জামায়াতে যোগদান

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। তিনি হলেন মোরেলগঞ্জ ১৫ নম্বর সদর ইউনিয়নের কাঠালতলা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জের বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আলোচক অধ্যাপক শহিদুল ইসলাম, প্রধান নির্বাচনী এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সুলতান আহম্মেদ, উপজেলা জামায়াতে আমির এবং বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর পরিচালক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ তালুকদার, থানা যুব বিভাগের সভাপতি শফিউল আযম, পৌর জামায়াত নেতা মাস্টার রেজাউল করিম, বাগেরহাট জেলা শিবির নেতা মাহাদী মিরাজ, বরিশাল জেলা শিবিরের ছাত্রনেতা আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী মানবসম্পদ বিভাগের নেতা নাজমুল হাসান সাইফসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। কিন্তু ১৭ বছরের সুবিধাভোগীরা আজ সেই স্বপ্ন ভঙ্গের পাঁয়তারা করছে। তারা স্বৈরাচারী দোসরদের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। শুধু তাই নয়, মোরেলগঞ্জ-শরণখোলার ত্যাগী বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও তারা বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি আরও বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা মোরেলগঞ্জ-শরণখোলা তথা বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলে সকল ধর্মের মানুষের জান-মাল ও ইজ্জতের হেফাজত নিশ্চিত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।

অধ্যক্ষ আব্দুল আলীম প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মোরেলগঞ্জ-শরণখোলাবাসীর দীর্ঘদিনের দাবি পানগুছি নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি সন্যাসী থেকে ঘষিয়াখালী পর্যন্ত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ এলাকার অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও তিনি এ জনপদকে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

মোরেলগঞ্জে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির জামায়াতে যোগদান

আপডেট : ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬