ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: জামায়াতে আমির

এই দেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশ প্রেমের প্রমাণের মাধ্যমে। এই দেশে আর কখনো আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমাদের প্রেতিবেশীসহ সকল দেশের সাথে চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর সম্পর্ক কোন দেশের সাথে চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই । এজন্য সেদিন আমাদের সোনার ছেলেরা গুলিকে পরোয়া করে নাই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর বিধান কারো উপর কখনো জুলুম করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান, নারী-পুরুষ, এদেশে বহু নৃ-তাত্বিক মানুষ সাওঁতাল ভাই বোনেরা আছেন। আমাদের সবাইকে নিয়েই বাংলাদেশ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেবো না। আমরা ঐক্যবদ্ধ একটি জাতিতে এগিয়ে যেতে চাই। এজন্য আমাদের ১১ দলের স্লোগান হচ্ছে ঐক্যবন্ধ বাংলাদেশ। আমরা আর মানুষে মানুষে জাতিতে হিংসা বিদ্বেস জাগিয়ে রাখতে দিবো না। আমরা আল্লাহর দরবারে ওয়াদা বন্ধ জনগণের কাছে ওয়াদবন্ধ জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ দেয় আমরা ইনশাআল্লাহ কাউকে চাঁদাবাজি করতে দেবো না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না।

এসময় তিনি রাজশাহীতে গ্যাস সরবরাহ, সুগার মিল, ডেন্টাল কলেজসহ নানান উন্নয়নের প্রতিশ্রতি দেন।

এই প্রথম রাজশাহীর ইতিহাসে জামায়াত ইসলামীর আয়োজনে নারী-পুরুষের সমন্বয়ে বিশাল নির্বাচনি সভা অনু্ষ্ঠিত হলো। দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠটি লোকে লোকারণ্য হয়ে যায়। এর আগে জামায়াত আমির গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: জামায়াতে আমির

আপডেট : ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬