ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট–৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম। তিনি তার বক্তব্যে বলেন, দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে জনগণ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিকতার উন্নয়নে জামায়াত কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সৎ নেতৃত্ব চান, তাহলে আল্লাহর উপর ভরসা করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”

তেলিগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা হানিফ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচনি এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সুলতান আহমদ, মাওলানা মাকসুদ আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

আপডেট : ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬