ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

কানজারপাড়া বাজারে ধানের শীষের পক্ষে পথসভা

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর সমর্থনে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজারপাড়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আড়াইটায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তিনি কক্সবাজার-৪ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, এই আসন বরাবরই আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আসন্ন নির্বাচনে জনগণের রায় ধানের শীষের পক্ষেই যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পথসভায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে ধানের শীষ। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভাকে ঘিরে কানজারপাড়া বাজার এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

কানজারপাড়া বাজারে ধানের শীষের পক্ষে পথসভা

আপডেট : ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬