আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা এমদাদুল ইসলাম শানু। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহি, সাধারণ সম্পাদ সরোয়ার হোসেন হাওলাদার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মির্জা মো. জহুরুল হক, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও ৫নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম কালাম, নওশের আলী মিন্টু, মোশারফ হোসেন মুশু, গাজী আলমগীর হোসেন তোতা, নজরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

দক্ষিণাঞ্চল প্রতিবেদকঃ 



















