ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ

বাগেরহাটে বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট–২ আসনে ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

বাংলাদেশ জামায়াত ইসলামীর গোপালপুর ইউনিয়ন আমির শেখ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আসাদুল ইসলাম, মোহাম্মদ এনামুল কবির, এডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা শহীদুল আলম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম খান, ফকির আমিনুল ইসলাম, মাওলানা আলতাপ হোসাইন ও হাফেজ সাইদুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি সুন্দর ও সুশাসিত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ও সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ

আপডেট : ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬